অনেক মেধাবী তরুণের স্বপ্নের ক্যাম্পাসের নাম সরকারি কেসি কলেজ। তারা এখানে স্বপ্ন নিয়ে আসে মেধার বিচ্ছুরণ ঘটাতে, যে আলোক বর্তিকায় আজও আলোকিত সরকারি কেসি কলেজ। উচ্চমাধ্যমিক , স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ষোল হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে চৌদ্দটি বিষয়ে শিক্ষাদান কার্যক্রম চালু রযেছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে দুইটি আবাসিক হল, শরীরচর্চা কেন্দ্র ও লাইব্রেরি। সরকারি কেসি কলেজ কোনো গৎ-বাঁধা, ছক-কাটা, প্রাণহীণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং সর্বদা সপ্রান, সজীব পরিবেশ , জ্ঞান ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে পূর্ণতর মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে ওঠার এক অবারিত পৃথিবী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে উপাচার্যের বাসভবনে ক্ষুদে পড়শিদের সাথে উপাচার্য ও গুণীজনের সামাজিক মিথস্ক্রিয়া এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনা’র অনুষ্ঠান শুরু হয় বেলা ৩টায়।